শীর্ষ সম্পদশালী ব্যক্তির লড়াইয়ে এলভিএমএইচের প্রধান বেহনা আহনোঁকে টপকে গেলেন অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস। কোম্পানির পুনর্গঠন ও পুঁজিবাজারে এর প্রভাব মিলিয়ে বেহনা আহনোঁ শীর্ষস্থান হারিয়েছেন বলে ব্লমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সে উঠে এসেছে। বর্তমানে বেহনা আহনোঁর সম্পদের পরিমাণ ২০ হাজার ৩০০ কোটি ডলার। অন্যদিকে জেফ বেজোসের সম্পদের পরিমাণ ২০ হাজার ৫০০ কোটি ডলার। এর আগে মার্চে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে হারিয়ে শীর্ষ ধনীর দ্বিতীয় স্থানে উঠে আসেন অ্যামাজন বস। বর্তমানে ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২০ হাজার ২০০ কোটি ডলার। খবর ইউরো নিউজ