চট্টগ্রাম বন্দরের যন্ত্রপাতির বহরে যুক্ত হয়েছে নতুন ১৫টি স্ট্র্যাডল ক্যারিয়ার। চীন থেকে এসব যন্ত্র নিয়ে জে ইয়াং নামের একটি জাহাজ গতকাল বন্দরে এসে পৌঁছায়।

বন্দরের তথ্যানুযায়ী, ১২৩ কোটি টাকা ব্যয়ে ১৫টি স্ট্র্যাডল ক্যারিয়ার কেনা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে ৪৫টি স্ট্র্যাডল ক্যারিয়ার থাকলেও নতুন ১৫টি যুক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়াবে ৬০টিতে।

চট্টগ্রাম বন্দরের মুখপাত্র মো. নাসির উদ্দিন বণিক বার্তাকে বলেন, ‘নতুন যন্ত্র যুক্ত হওয়ায় কনটেইনার পরিচালনায় গতি আসবে। বিশেষ করে বন্দর চত্বরে কনটেইনার ওঠানো, নামানো ও স্থানান্তরের কার্যক্রম আরো গতিশীল হবে।’