বিবিধ খাতের কোম্পানি আরামিট লিমিটেড সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি।
তথ্য অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ২৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৯৯ পয়সায়।
আর চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস হয়েছিল ২ টাকা ৮০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩৭ টাকা ৬২ পয়সা।
এর আগে ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরামিট লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৬৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫২ টাকা ২৮ পয়সায়।
২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরামিট লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৩৬ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৮১ টাকা ৪২ পয়সায়। মূলত ২০১৭-১৮ হিসাব বছর থেকে টানা ৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়ে আসছে কোম্পানিটি।










