শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ।

উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক আ.ন.ম. মঈনুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ ও ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের যুগ্ম পরিচালক মাহমুদা হক ও উপপরিচালক রবিন চন্দ্র পাল সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত এ সম্মেলনে আলোচকরা ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি ও ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন।

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. এম. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪১টি শাখা ও ৫টি উপশাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের প্রায় এক হাজার জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম।

-বিজ্ঞপ্তি