ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ইএসডিও) পে-রোল ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ঠাকুরগাঁওয়ে ইএসডিওর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে ইএসডিওর কর্মকর্তা-কর্মচারীরা আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক বেতন ব্যবস্থাপনার সুবিধা পাবেন। অংশীদারত্বের এই চুক্তিকে ভবিষ্যতে আরো সহযোগিতার দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছে উভয় প্রতিষ্ঠান।
ইএসডিওর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও পে-রোল ব্যাংকিং প্রধান হাসিনা ফেরদৌস, ভাইস প্রেসিডেন্ট ও উত্তর অঞ্চলের শাখা প্রধান মো. আব্দুল হালিম, সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ও পে-রোল ব্যাংকিং বিভাগের সিনিয়র ব্যবস্থাপক সেলিম ওয়াহেদ সিদ্দিকি, সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ক্ষুদ্র ব্যবসা ও পুনঃঅর্থায়ন প্রধান শেখ নূর আলম এবং ঠাকুরগাঁও শাখা প্রধান আবু ফারুক আহমেদ।
—বিজ্ঞপ্তি










