ট্রাস্টি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে মনোনীত করা হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গণমাধ্যমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রবিন খান। বর্তমানে তিনি দেশা হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং আনান প্যাক (বিডি) লিমিটেডের ভাইস চেয়ারম্যান। পাশাপাশি ইমপ্রেস ক্যাপিটাল, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ ও রংপুর গ্রুপের পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন।
এছাড়া তিনি চ্যানেল আইয়ের প্রোগ্রাম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এর পাশাপাশি রবিন খান একজন নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মন দেবো মন নেবো’ মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন দায়িত্বে তিনি শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে আধুনিক ও উদ্ভাবনমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।










