সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক পর্ষদের সদস্য মাস্টার আবুল কাশেম, রেজাউল করিম, একেএম বদিউল আলম, হাফিজুর রহমান সরকার, ড. মোস্তাফিজুর রহমান, মিসেস শাহনাজ পারভীন, মোহাম্মদ জামাল উল্লাহ, আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া, স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের এমডি ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভার শুরুতে নবনিযুক্ত এমডি ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি










