এয়ারবাসের সঙ্গে ১ হাজার ৯০০ কোটি ডলারের চুক্তি করেছে সৌদিয়া গ্রুপ। রেকর্ড অর্থের এ চুক্তির আওতায় একাধিক মডেলের এয়ারক্রাফট সরবরাহ করবে নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানিটি। উড়োজাহাজগুলো সৌদিয়া এয়ারলাইনস ও এর সহযোগী সংস্থা ফ্লাইএডিলের বহরে যুক্ত হবে। এর মধ্যে সৌদিয়া পাবে ৫৪টি এ৩২১নিও এবং ফ্লাইএডিলের অধীনে থাকবে ১২টি এ৩২০নিও ও ৩৯টি এ৩২১নিও। উড়োজাহাজগুলোর সরবরাহ শুরু হবে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে। সৌদি কর্তৃপক্ষ বলছে, এ চুক্তি দেশটির ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ। খবর ও ছবি আরব নিউজ