মার্কিন অর্থনীতিতে মে মাসে ২ লাখ ৭২ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে, যা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। দেশটির শ্রম বিভাগের পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। পূর্বাভাস অনুসারে, এ সময়ে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান হওয়ার কথা ছিল ১ লাখ ৯০০ হাজার। আগের মাস এপ্রিলে দেশটিতে ১ লাখ ৬৫ হাজার কর্মসংস্থান যোগ হয়েছিল, যা পূর্বাভাসের চেয়ে কম। তবে মে মাসে বেকারত্বের হার ২০২২ সালের জানুয়ারি থেকে প্রথমবারের মতো ৪ শতাংশ বেড়েছে, যা এপ্রিল থেকে ৩ দশমিক ৯ শতাংশ বেশি। সব মিলিয়ে বেকারের সংখ্যা মে মাসে ছিল ৬৬ লাখ। খবর দ্য গার্ডিয়ান ও ছবি এপি
যুক্তরাষ্ট্রে পূর্বাভাসের চেয়ে কর্মসংস্থান বেড়েছে
মার্কিন অর্থনীতিতে মে মাসে ২ লাখ ৭২ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে, যা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।










