প্রথম ব্রিটিশ মিউজিশিয়ান হিসেবে বিলিয়নেয়ার ক্লাবে নাম লেখালেন ৮১ বছর বয়সী গায়ক, গীতিকার ও সংগীতজ্ঞ পল ম্যাককার্টনি। সানডে টাইমসের সম্পদশালীর তালিকা অনুসারে, স্ত্রী ন্যান্সির সঙ্গে মিলিতভাবে বিটলসের এ সাবেক সদস্যের সম্পদের পরিমাণ ১০০ কোটি পাউন্ড বা ১৩০ কোটি ডলার। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘায়ু ও কয়েক প্রজন্মজুড়ে থাকা জনপ্রিয়তা পল ম্যাককার্টনিকে এ মাইলফলকে নিয়ে গেছে। চলতি বছরের শুরুতে ‘কাউবয় কার্টার’ অ্যালবামে বিটলসের ‘ব্ল্যাকবার্ড’ গানটি পুনর্নির্মাণ করেন বিয়ন্সে। মূল গানটি লিখেছিলেন পল ম্যাককার্টনি। নতুন সংস্করণটিও সংগীতপ্রেমীদের কাছে দারুণ সাড়া পেয়েছে। খবর সিএনএন ও ছবি এপি
৮১ বছর বয়সে বিলিয়নেয়ার ক্লাবে পল ম্যাককার্টনি
প্রথম ব্রিটিশ মিউজিশিয়ান হিসেবে বিলিয়নেয়ার ক্লাবে নাম লেখালেন ৮১ বছর বয়সী গায়ক, গীতিকার ও সংগীতজ্ঞ পল ম্যাককার্টনি।










