অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। বৃহস্পতিবার সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এ শুভেচ্ছা জানান। পুঁজিবাজারবিষয়ক চলমান উন্নয়নকাজ ও ভবিষ্যৎ কাজের পরিধি নিয়ে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ আলোচনা করেন তারা। এছাড়া গুণগত মানসম্পন্ন কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজার সম্প্রসারণের ওপর নবনিযুক্ত সচিব গুরুত্বারোপ করেন। দুজনই সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুত হন। সে সময় সিএসইর অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে সিএসইর শুভেচ্ছা
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)। বৃহস্পতিবার সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এ শুভেচ্ছা জানান। পুঁজিবাজারবিষয়ক চলমান উন্নয়নকাজ ও ভবিষ্যৎ কাজের পরিধি নিয়ে বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে বিশদ আলোচনা করেন তারা।










