এ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল ব্যাংকের কক্সবাজার শাখার মাধ্যমে ১৩১ জন এবং টেকনাফ শাখার মাধ্যমে ৫০ জন জেলের মাঝে নগদ ১০ হাজার টাকা করে তুলে দেয়া হয়। এ আয়োজনের উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লা খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী এবং জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘মাছ ধরা বন্ধকালে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা প্রদান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিএসআর কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। সমাজের প্রান্তিক ও কর্মজীবী মানুষের জীবনমান উন্নয়নে আমাদের ব্যাংক সবসময় তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের পাশে থাকার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম, চট্টগ্রাম রিজিওনাল হেড আ ন ম ফয়সাল কবির, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমানসহ শীর্ষ নির্বাহীরা। কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলে পরিবারের শতাধিক সদস্যও উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ কার্যক্রমের আওতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হাতিয়া শাখার মাধ্যমে ১৪৬ জন, শরণখোলা শাখার মাধ্যমে ১২৫ জন, আলিপুর শাখার মাধ্যমে ১০০ জন, মঠবাড়িয়া শাখার মাধ্যমে ১০৯ জন, বানারীপাড়া শাখার মাধ্যমে ৫৮ জন এবং পাথরঘাটা শাখার মাধ্যমে ৬৫ জন জেলের মাঝে আর্থিক সহায়তা দেয়া হবে।