আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের (এআইইউবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সেভয় আইসক্রিম ফ্যাক্টরি পরিদর্শন করেছেন। সম্প্রতি গোল্ডেন গ্রুপের এ প্রতিষ্ঠানে তারা শিক্ষাসফরে অংশ নেন।

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ‘সেলস ম্যানেজমেন্ট’ ও ‘প্রোডাক্ট ইনোভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট’ কোর্সের শিক্ষার্থীরা এ সফরে অংশ নেন। শিল্প ও একাডেমিয়ার সহযোগিতার মাধ্যমে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এ আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা ফ্যাক্টরি পরিদর্শনের সময় উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও শিপমেন্ট ব্যবস্থাপনা সরাসরি দেখেন। স্থানীয় বাজারে সেভয় আইসক্রিম কীভাবে উৎপাদিত হয়ে ভোক্তার কাছে পৌঁছে যায়, সে বিষয়েও তারা ধারণা নেন।

এ সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যতে তাদের পড়াশোনা ও পেশাজীবনে কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

—বিজ্ঞপ্তি