বাংলাদেশে শিশু-কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ২০২৫ শুরু হয়েছে। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম, পটিয়া, হাটহাজারী ও কক্সবাজারের পাঁচটি ভেন্যুতে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে অসংখ্য প্রতিভাবান শিক্ষার্থী অংশ নেয়।
চট্টগ্রাম পোর্ট অথরিটি স্কুল অ্যান্ড কলেজ, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, বায়তুশ শরফ জাবেরিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার ও হাটহাজারী পার্বতী মডেল হাই স্কুলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সব স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা তিনটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত জুনিয়র স্কুলে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও গল্প বলা বিষয় থাকবে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিডল স্কুল গ্রুপে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা থাকবে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত হাই স্কুল ও কলেজ গ্রুপে একই বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডার নির্বাচিত হবে। প্রত্যেকে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবে। বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের মধ্যে সর্বমোট ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি দেয়া হবে।
গ্র্যান্ড ফাইনালে তিন গ্রুপের প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপরা যথাক্রমে ৫ লাখ ও ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি পাবে। এছাড়া তিনটি গ্রুপের ছয়টি বিষয়ে সেরা তিনজন করে মোট ৫৪ জনকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেয়া হবে।
জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি করে কম্পিউটার দেয়া হবে।
বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে হবে www.marksallrounder.com ওয়েবসাইটে। প্রয়োজনে সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে যোগাযোগ করা যাবে।
—বিজ্ঞপ্তি










