১৭ আগস্ট এমটিবি টাওয়ারের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে হাইব্রিড পদ্ধতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার উসমান রাশেদ মুঈন এবং উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন একেএম তারেক উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপক ও অর্ধবার্ষিক পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তারা এতে অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশনের অর্ধবার্ষিক ব্যবসায়িক সাফল্য পর্যালোচনা করেন। পাশাপাশি প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার মাধ্যমে আমানত সংগ্রহ, ঋণ প্রবৃদ্ধি, গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের প্রথমার্ধে অসামান্য পারফরম্যান্সের জন্য সেরা শাখা ও কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।










