ঢাকার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার কার্টিন ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার কার্টিন ক্যাম্পাসে এ চুক্তি অনুষ্ঠিত হয়।
সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কার্টিন ইউনির্ভাসিটির প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রিন্সিপাল অ্যাডভাইজার ও বোর্ড অব ট্রাস্টিজ প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রফেসর ড. ট্যাং ফি ই ও প্রফেসর ড. আদনান খান।
এ কৌশলগত চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং বহুমাত্রিক জ্ঞান বিনিময়ে উভয় বিশ্ববিদ্যালয় ঘনিষ্ঠভাবে কাজ করবে। এ চুক্তির ফলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করা শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে কার্টিন ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন সেন্টার ফর নিউ অ্যান্ড সাসটেইনেবল এনার্জি রিসার্চ অ্যান্ড ভেঞ্চারের ডিরেক্টর প্রফেসর ইঞ্জি. ড. স্টেফানি ও সহযোগী প্রফেসর ইঞ্জি. ড. লিম চিয়ে ইং। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন মো. জাহিদ হাসান, উপ-পরিচালক ও প্রধান, অ্যাডমিশন ও পাবলিক রিলেশনস।
এসময় প্রফেসর ড. ভিনসেন্ট লি বলেন, এ সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষাক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। আর প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির বলেন, আমরা প্রথম দিন থেকেই কার্যকর সহযোগিতার মাধ্যমে যৌথ সাফল্যের লক্ষ্যে কাজ শুরু করব।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ চুক্তি বিশ্বমানের শিক্ষা ও গ্লোবাল গ্র্যাজুয়েট তৈরির পথে বিশ্ববিদ্যালয়টির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
-বিজ্ঞপ্তি










