অন্তর্দহন ও হাইব্রিড ইঞ্জিন তৈরিতে একসঙ্গে কাজ করছে ফরাসি অটোমেকার রেনোঁ ও কোম্পানিটির চীনা অংশীদার গিলি। বর্তমান প্রযুক্তির চেয়ে আরো কার্যকর ও সাশ্রয়ী গ্যাসোলিন ইঞ্জিন এবং হাইব্রিড ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে কোম্পানি দুটি। মূলত প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর কম কার্বন নিঃসরণকারী প্রযুক্তির বিপরীতে রেনোঁ ও গিলির নতুন এ বিনিয়োগ। এর আগে নতুন ধরনের ইঞ্জিন বিকাশের ঘোষণা দিয়েছে টয়োটা, সুবারু ও মাজদা। এছাড়া কম গ্যাস খরচ হয় এমন হাইব্রিড প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনের বিওয়াইডি। খবর ও ছবি রয়টার্স
হাইব্রিড ইঞ্জিন তৈরি করছে রেনোঁ ও গিলি
অন্তর্দহন ও হাইব্রিড ইঞ্জিন তৈরিতে একসঙ্গে কাজ করছে ফরাসি অটোমেকার রেনোঁ ও কোম্পানিটির চীনা অংশীদার গিলি।










