কোরিয়া নির্মিত সিরিজ স্কুইড গেম। তৈরি হচ্ছে এর আমেরিকান স্পিন অফ। সম্প্রতি জানা গেল এটির সঙ্গে যুক্ত হয়েছেন নির্মাতা ডেভিড ফিঞ্চার। ধারণা করা হচ্ছে কোরিয়ান গল্পের সঙ্গে আমেরিকান গল্পটির ক্রসওভার হবে। কোলাইডার জানিয়েছে ২০২৬ সালে শুটিং শুরু হবে এ সংস্করণের।