অভিনেতা ইমরান হাশমী কথা বললেন রণবীর কাপুরের অ্যানিমেল নিয়ে। গ্যালাটা প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইমরান বলেন, ‘সিনেমাটা নিয়ে অনেকেরই অনেক কথা আছে। তবে আমার কাছে মনে হয়েছে এটা একটা সৎ সিনেমা। ভাংগা নিজে যেটা করতে চেয়েছেন সেটাই করেছেন।’ এ সাক্ষাৎকারে সিনেমাটির প্রথম শট থেকে পুরো সিনেমা নিয়েই নিজের মত প্রকাশ করেন ইমরান।