ভারতীয় ওয়েব সিরিজের মধ্যে অন্যতম জনপ্রিয় ‘দ্য ফ্যামিলি ম্যান’। এবার আসছে সিরিজের তৃতীয় সিজন। অ্যামাজন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ২১ নভেম্বর থেকে তৃতীয় সিজন স্ট্রিম হবে। এ সিজনে সিরিজে যুক্ত হচ্ছে আরো নতুন মুখ। থাকছেন জয়দীপ আহলাওয়াত ও নিমরত কৌর। এবারো সিরিজ পরিচালনা করছেন রাজ অ্যান্ড ডিকে।