ধর্মেন্দ্র মারা গেছেন এমন একটা গুজব ছড়িয়ে পড়েছে। মূলত ৮৯ বছর বয়সী এ অভিনেতা ৩১ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি। তবে ডিএনএ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এবিপি জানাচ্ছে ধর্মেন্দ্র ভেন্টিলেটরে আছেন এখনো। তিনি খানিকটা সাড়াও দিচ্ছেন। সানি দেওলের টিম জানিয়েছে ধর্মেন্দ্র ভেন্টিলেটরে নেই। তিনি আশঙ্কামুক্ত।