ব্রিটিশ নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। স্টপার্ডের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টম স্টপার্ডের আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে নাটক ‘রোজেনক্রান্‌জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডে লেখা ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।