‘বজরঙ্গি ভাইজান’-এর সেই মুন্নি হর্ষালি মালহোত্রা আবারো ফিরছেন অভিনয়ে। তার নাম হর্ষালি মালহোত্রা হলেও সবাই তাকে চেনেন ‘মুন্নি’ নামেই। এবার তেলেগু সিনেমা ‘অখণ্ড ২: থান্ডবম’-এ বালাকৃষ্ণের সঙ্গে অভিষেক হচ্ছে তার। ইনস্টাগ্রামে ফিরে আসার আনন্দ জানিয়ে পোস্টও দিয়েছেন হর্ষালি। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।