সম্প্রতি মুক্তি পেয়েছে ফারহান আখতার অভিনীত ‘১২০ বাহাদুর’। সিনেমাটির প্রচারে একটি ইউটিউব শোয় উপস্থিত হয়েছিলেন তিনি। সেখানেই জানালেন জী লে যারা নিয়ে তিনি এখনো আশাবাদী। ২০২১ সালে এ সিনেমার ঘোষণা দেন তিনি। অভিনয় করার কথা আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াংকা চোপড়ার। নানা কারণে সিনেমাটি এখনো হয়নি। ফারহান জানান সিনেমাটি তিনি কোনো একদিন করবেনই।