‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’ নিয়ে ইতিবাচক মনোভাব আছে সবার। সিনেমাটিতে আবার নতুন করে দেখা যাবে অ্যাভেঞ্জারদের। তাছাড়া রবার্ট ডাউনি জুনিয়র অভিনয় করছেন খল চরিত্রে। এবার জানা গেল, সিনেমাটিতে থাকবে ডেডপুলও। কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, অ্যাভেঞ্জার্সের সঙ্গে তাল মিলিয়ে খল চরিত্রের বিরুদ্ধে লড়তে দেখা যাবে ডেডপুলকে।