সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওকে কেন্দ্র করে আবার আলোচনায় শাহরুখের ছেলে আরিয়ান খান। ২৮ নভেম্বর বেঙ্গালুরুর এক পাবে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর ভিড়ের দিকে অশালীন ভঙ্গি করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনলাইনে তাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে এ আচরণকে প্রকাশ্যে অভদ্র ও অনভিপ্রেত বলে মন্তব্য করেন।