আসছে স্ট্রেঞ্জার থিংস। ২০১৬ সালে স্ট্রিম শুরু হয়ে দারুণ জনপ্রিয়তা পায় সিরিজটি। এসেছে এক এক করে চারটি সিজন। এবার পঞ্চম ও শেষ সিজন নিয়ে আসছেন ডাফার ব্রাদার্স। সিরিজটি দুই ভলিউমে মুক্তি পাবে। চার এপিসোড নিয়ে প্রথম ভলিউম স্ট্রিম হবে ২৬ নভেম্বর। তিন এপিসোডের দ্বিতীয় ভলিউমটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। অষ্টম এপিসোডটি হবে সিজন ফিনালে।