অনুষ্ঠানটিতে দেশের শিক্ষা, শিল্প ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অতিথি হিসেবে অংশ নিচ্ছেন। তারা তাদের জীবনের অনুপ্রেরণাদায়ী গল্প, সংগ্রাম, সাফল্য ও দীর্ঘ কর্মজীবনের নানা অজানা অধ্যায় দর্শকের সামনে তুলে ধরছেন।

এ ধারাবাহিকতায় অনুষ্ঠানটির ৫৩তম পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এসডি রুবেল। এ পর্বে তিনি তার ব্যক্তিগত জীবন, সংগীত ক্যারিয়ার, অভিনয় জীবন, পরিচালনা ও লেখালেখি নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। তার জীবনের বেশকিছু অজানা ও গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে এসেছে এ পর্বে।

সোহেল রানার প্রযোজনায় নির্মিত এ বিশেষ পর্ব আজ রাত ৮টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হবে।

অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার জানিয়েছেন, সংস্কৃতি অঙ্গনের যারা দীর্ঘদিন ধরে কাজ করে দেশের সাংস্কৃতিক ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন, তারা এ অনুষ্ঠানে এসে অনেক অজানা কথা শেয়ার করেন। দর্শক এ আন্তরিক গল্পগুলো বেশ আগ্রহ নিয়ে গ্রহণ করছেন এবং আগের পর্বগুলোও তাদের ভালো লেগেছে। তিনি আশা প্রকাশ করেন, এ পর্বও দর্শকের কাছে সমানভাবে উপভোগ্য হবে।

অন্যদিকে এসডি রুবেল বলেন, ‘শুধু সংগীতজীবন নয়, আমি আমার অভিনয়, পরিচালনা ও বই লেখা প্রসঙ্গেও বলেছি। আশা করছি, আপনাদের ভালো লাগবে।’