এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৫-২৮ বৈশাখ (৮-১১ মে) থাকছে বিশেষ আয়োজন। জাতীয় নাট্যশালা মিলনায়তনে চার দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। এর উদ্বোধন হবে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি। অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।

১০ মে বিকাল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। বিকাল ৫টায় জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২-এ চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রদর্শনী চলবে ২৩ মে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

৮-১১ মে প্রতিদিনই আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে। এছাড়া দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে কবিগুরুর স্মরণে আলোচনা ও তার সৃষ্টিকর্ম নিয়ে নানা অনুষ্ঠানমালা পরিবেশিত হবে। সব আয়োজন উন্মুক্ত থাকবে।