বিগ বস উপস্থাপনা করেন সালমান খান। গুঞ্জন উঠেছিল তিনি প্রতি সিজনের জন্য ১৫০-২০০ কোটি রুপি পারিশ্রমিক নেন। সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন শো প্রযোজক ঋষি নেগি। তিনি বলেন, ‘এ চুক্তি মূলত সালমান ও জিওহটস্টারের মধ্যে। আমি কিছু বলতে পারব না। তবে এটা বলতে পারি, প্রতিটা পাই পয়সা তার প্রাপ্য। ন্যায্য পারিশ্রমিক নেন সালমান খান।’