বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমতের বহু প্রতীক্ষিত কনসার্টটি স্থগিত করা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় আয়োজকরা ‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানটি পরবর্তী সময়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।