৮১ বছর বয়সে মারা গেছেন জার্মান অভিনেতা উডো কিয়ার। তিনি ‘ফ্লেশ ফর ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘ব্লাড ফর ড্রাকুলা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ফাসবিন্ডারের ‘দ্য স্টেশনমাস্টার’স ওয়াইফ’ ও ‘দ্য থার্ড জেনারেশন’-এ তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছিল। নব্বইয়ের দশকে গাস ভ্যান সেন্টের ‘মাই প্রাইভেট ইডাহো’তে হলিউড তারকাদের সঙ্গে কাজ করে কিয়ার মার্কিন দর্শকের কাছে পরিচিত হন।
জার্মান অভিনেতা উডো কিয়ার মারা গেছেন
৮১ বছর বয়সে মারা গেছেন জার্মান অভিনেতা উডো কিয়ার।










