ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি এবার আসছেন নতুন ভূমিকায়। প্রথমবারের মতো সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানায়, এতদিন নিজের সিনেমার গান লিখলেও এবারই প্রথম সুর করছেন সৃজিত। পরিচালক সুমন ঘোষের নতুন চলচ্চিত্র ‘শ্রীরামপুর ডায়েরিজ’-এ থাকছে তার সুর করা গান।