একটা সময় টেলিফিল্ম বেশ জনপ্রিয় ছিল বাংলাদেশে। ওটিটির যাত্রার পর তা খানিক কমলেও আবেদন একেবারে ফুরায়নি। চ্যানেল আইয়ে আসছে নতুন একটি টেলিফিল্ম। মন পুরাণ নামের টেলিফিল্মটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। অভিনয় করেছেন নাওমি, রিয়া মনি, মিলি বাশার, আনোয়ার, মাহবুবুর রহমান প্রমুখ। আজ বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে মন পুরাণ।