শুক্রবার নির্বাচনী প্রচারকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচারে যাওয়ার আগে বেহালা ফ্লাইং ক্লাবে তিনি অসুস্থ বোধ করেন। তার রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কমে যায়। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে হেলিকপ্টারে করে প্রচারস্থলে রওনা দেন দেব।
নির্বাচনী প্রচারকালে অসুস্থ দেব
ভারতের বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব।










