ছয় বছরের দীর্ঘ বিরতির পর আবারো বড় পর্দায় ফিরছেন ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিত ‘ট্রাইব্যুনাল’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি কোর্টরুম ড্রামা, যেখানে ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের পেছনের রাজনীতিকে তুলে ধরা হয়েছে। তানিয়ার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদসহ আরো অনেকে।