ভারতের অন্যতম রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী শশী থারুর। সম্প্রতি আরিয়ান খানের প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন ‘আমি কয়েক দিন হলো ঠাণ্ডা-কাশির সঙ্গে লড়াই করছি। দুদিন ছুটি নিয়েছিলাম। এর মধ্যেই দেখা হলো ব্যা***ডস অব বলিউড। ওটিটিতে এটি অসাধারণ কাজ হয়েছে। আমি প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছি না। পুরোটা সময় স্ক্রিন থেকে চোখ সরাতে পারিনি।’