হলিউডের কিংবদন্তি অভিনেতা টম ক্রুজ আবারো আলোচনায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে কেনেডি সেন্টার সম্মাননা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এ ‘মিশন ইম্পসিবল’খ্যাত তারকা। মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে থাকার সময় প্রথম দফায় যারা এ সম্মাননা পেতে যাচ্ছেন, তাদের তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত শুধু সময়সূচি না মেলায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন টম ক্রুজ।