প্রিয়দর্শন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এর আগেও প্রিয়দর্শনের পরিচালনায় অভিনয় করেছেন অনেক সিনেমায়। সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, প্রিয়দর্শন আরো একটি সিনেমা করছেন। এতেও অভিনয় করবেন অক্ষয় কুমার। সিনেমাটি প্রিয়দর্শনের পুরনো, ক্ল্যাসিক ধারার সিগনেচার ফিল্ম হবে বলেই ধারণা করা হচ্ছে।