যশোরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো এ অঞ্চলের নারী উদ্যোক্তাদের মিলনমেলা। গতকাল যশোরের ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ অডিটরিয়ামে এ মিলনমেলার আয়োজন করে নারী উদ্যোক্তাদের অন্যতম ই-কমার্স গ্রুপ উইম্যান অ্যান্ড ই-কমার্স ফ্রম (উই)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম। উইয়ের সভাপতি নাসিমা আক্তার নিশা এতে সভাপতিত্ব করেন।