বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা অর্থ বিভাগের তিন দিনব্যাপী (১২-১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম চলমান আছে। এ সেবা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনের জন্য গতকাল সিএজি মো. নূরুল ইসলাম ও এসএফসি (আর্মি) মো. রেফায়েত উল্লাহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আর্থিক দাবি পরিশোধসংক্রান্ত বিভিন্ন কার্যালয় পরিদর্শন করেন। 

এর অংশ হিসেবে সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (আর্মি), সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (নৌবাহিনী), এফসি (আর্মি) লগ এরিয়া, এসিসিডিএফ (সিভিল), সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয়গুলোর সেবামূলক কাজের অগ্রগতি সরজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় উল্লিখিত কার্যালয়গুলোর অফিসপ্রধানরাসহ প্রতিরক্ষা অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —আইএসপিআর