মো. মজিবুর রহমান ও রাবেয়া বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে চাঁদপুর শহরের নিজ বাসায় বৈশ্বিক মহামারী করোনার প্রথম আঘাতে আক্রান্ত হয়ে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে প্রথমে রাবেয়া বেগম (৭৩) ও এরপর মজিবুর রহমান পাটোয়ারি (৮৭) মৃত্যুবরণ করেন।
তারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজলের বাবা-মা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের রুহের মাগফিরাত কামনায় পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করা হয়েছে। —বিজ্ঞপ্তি










