যশোর-নড়াইল মহাসড়কে ছয় লেন প্রকল্পের গাছ না কাটার ওপরে আপাতত স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ছয় লেন সড়কের টেন্ডার আহ্বান করার পরে উক্ত স্থিতাবস্থার আদেশ বাতিল হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।

আজ রোববার (১৯ মে) শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

উল্লেখ্য,  সাম্প্রতিককালে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি ও জনজীবন অতিষ্ঠ হওয়ার মধ্যেও যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে মর্মে সংবাদ মিডিয়ায় প্রকাশিত হলে জনস্বার্থে চলতি মাসের ৫ তারিখ মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট পিটিশন দায়ের করেন।