আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। গতকাল সকালে ইউরোলজি বিভাগ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহান। সেমিনারে জানানো হয় ফিস্টুলা রোগ নির্মূলে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফিস্টুলা কর্নার করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ৩৪ জন ফিস্টুলা রোগীর সফলভাবে অপারেশন হয়েছে।
বৈজ্ঞানিক সেমিনার
আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার হয়েছে।










