বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দি‌য়ে‌ছে মার্কিন সিনেট। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের লিংকডইন অ্যাকাউন্টে এ তথ‍্য নিশ্চিত করেছেন ব্রেন্ট।

তিনি জানান, বাংলা‌দে‌শের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মা‌র্কিন সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

WhatsApp Image 2025-12-19 at 4.30.39 AM

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। গত সেপ্টেম্বর মাসে তাকে এ পদে মনোনীত করেন দেশটির প্রেসিডেন্ট।

ঢাকায় মার্কিন দূতাবাসে আগে কাজ করার অভিজ্ঞতা আছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।