ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) শুক্রবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আইইউবিএটি ক্যাম্পাসে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবসহ বিভিন্ন বিভাগের ডিন, চেয়ার, ডিরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইরা ড. মিয়ানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আইইউবিএটির মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ড. মিয়ানের জীবন ও অবদান নিয়ে উন্মুক্ত আলোচনা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়। আয়োজনে সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। —বিজ্ঞপ্তি










