যশোরে ইজিবাইক চোর চক্রের আট সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি চোরাই ইজিবাইক ও চুরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন রাজু, রবিউল ইসলাম গাজী, শাহাদৎ, আনারুল ইসলাম, শাহিন, সোহেল রানা, সুমন হাওলাদার ও রাজু মোল্লা।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক ও ৮টি ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।