চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাইফবোটের বাজার। সন্দ্বীপ চ্যানেলের বিভিন্ন খালের ওপর গড়ে ওঠা ভাসমান এসব বাজারে বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার বিদেশী জাহাজের লাইফবোট। সারা দেশের ক্রেতারা এসব লাইফবোট কিনতে সীতাকুণ্ড এলাকার মাদামবিবির হাট, মদনহাট, ভাটিয়ারী, কুমিরা এলাকায় হাজির হন। দেশীয় কাঠের নৌকার চেয়ে দামে সস্তা ও লাইফটাইম টেকসই হওয়ায় স্ক্র্যাপ জাহাজের লাইফবোটের দিকে ঝুঁকছেন ক্রেতারা। ফাইবারের তৈরি এসব লাইফবোট পরিবেশবান্ধব ও মজবুত। স্থায়িত্ব বেশি হওয়ায় চাহিদাও প্রচুর