সেলফোন অপারেটর গ্রামীণফোন গ্রাহকদের সেবার অভিজ্ঞতা জানতে গ্রাম-গঞ্জে
ঘুরছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। দেশের বিভিন্ন
অঞ্চলের সাধারণ গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে মত-বিনিময়
করছেন তিনি। অপারেটরটির বিশেষ উদ্যোগ ‘পথে পথে’র অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, পথে পথে উদ্যোগের অংশ হিসেবে গত
রবিবার থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট ও দিনাজপুর জেলায় মতবিনিময় করছেন
ইয়াসির আজমান। আলোচনার সময় অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকদের
জন্য বিশ্বমানের নেটওয়ার্ক নিশ্চিতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার ইয়াসির আজমান ছিলেন রাজশাহী অঞ্চলে। তিনি বলেন, দেশের বিভিন্ন
স্থান ঘুরে গ্রাহক, মাঠ পর্যায়ের কর্মী, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সাথে আমাদের সেবা
সম্পর্কে আমি সরাসরি কথা বলছি। তাদের সাথে আলাপ করে আমি বাস্তব পরিস্থিতি সম্পর্কে
অনেক কিছু জানতে ও শিখতে পারছি। দেশের ১ নম্বর নেটওয়ার্ক হিসেবে গ্রামীণফোনের কাছে
গ্রাহকদের প্রত্যাশা একটি অত্যাধুনিক নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক
প্রযুক্তির সহযোগে আমরা সেই প্রত্যাশা পূরণে সংকল্পবদ্ধ। গ্রাহকদের আরো উন্নতমানের
সেবা প্রদান করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।










