চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১ মে) দুপুরে পৃথক দুই ইউনিয়নের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও একই উপজেলার দেবীনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের বুলবুল হকের মেয়ে মাহি খাতুন (৬)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার চামাগ্রাম ও দেবীনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মাহি ও বৃদ্ধ আব্দুর রহিম মারা যায়। পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আব্দুর রহিম তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে জিআই তারের সংস্পর্শে মারা যান ও শিশু মাহি খাতুন চার্জার ভ্যানে চার্জ দেয়া অবস্থায় ভ্যানে বসে থাকা অবস্থায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। সদর থানা ইউডি মামলা দায়ের করে পরিবারের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়।